Psalms 86:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, হে মালিক, তুমি স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌, ক্রোধে ধীর এবং অটল মহব্বত ও বিশ্বস্ততায় মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে প্রভু, তুমি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর; তুমি সহজে অসন্তুষ্ট হও না, তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার সীমা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে মালিক, তুমি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্‌; তুমি সহজে রেগে উঠ না, তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি করুণাময়, পরম স্নেহপরায়ণ, ক্রোধে তুমি ধীর, দয়াতে মহান, সত্যে অবিচল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর| আপনি ধৈর্য্যশীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান।