Psalms 86:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রতি দৃষ্টি দাও এবং আমাকে রহম কর, তোমার গোলামকে তোমার শক্তি দাও, তোমার বাঁদীর পুত্রকে উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো; তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও; আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি, ঠিক যেমন আমার মা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রতি ফির, এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দেও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রতি ফির, এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দেও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর; তোমার দাসকে তোমার শক্তি দান কর; তোমার দাসীর ছেলেকে রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর; তোমার গোলামকে তোমার শক্তি দান কর; তোমার বাঁদীর ছেলেকে রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরে চাও আমার দিকে, দয়া কর আমায়, বলীয়ান কর তোমার বলে, কর উদ্ধার, তোমারই সেবায় সদারত আমি আমার জননীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান যে আপনি আমার কথা শুনেছেন| আমি আপনার দাস, আমায় শক্তি দিন| আমি আপনার দাস, আমায় রক্ষা করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রতি ফের এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে রক্ষা কর।