Psalms 86:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদের মুনাজাত। হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি তোমার ভক্ত; হে আমার আল্লাহ্, তোমাতে নির্ভরকারী তোমার গোলামকে তুমিই উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জীবন সুরক্ষিত করো, কারণ আমি তোমার প্রতি বিশ্বস্ত; আমাকে রক্ষা করো কারণ আমি তোমার সেবা করি আর তোমাতে আস্থা রাখি। তুমি আমার ঈশ্বর;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি সাধু; হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই ত্রাণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি সাধু; হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই ত্রাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত; হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত; হে আমার আল্লাহ্, যে গোলাম তোমার উপর ভরসা করছে তাকে তুমি রক্ষা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার একান্ত অনুগত, রক্ষা কর আমায় মৃত্যুর কবল থেকে, হে আমার আরাধ্য ঈশ্বর, তোমারই উপর আমার পূর্ণ আস্থা তোমার এই ভক্তকে উদ্ধার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার অনুগামী, অনুগ্রহ করে আমায় রক্ষা করুন! আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর| আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে রক্ষা কর, কারণ আমি সাধু, হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে রক্ষা কর।