Psalms 86:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজের গোলামের প্রাণ আনন্দিত কর, কেননা, হে মালিক, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ কোরবানী করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাসকে আনন্দ দাও, হে প্রভু, কারণ আমি তোমার উপর আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিজ দাসের প্রাণ আনন্দিত কর, কেননা, হে প্রভু, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ উত্তোলন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিজ দাসের প্রাণ আনন্দিত কর, কেননা, হে প্রভু, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ উত্তোলন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দাসের মনে আনন্দ দাও, কারণ হে প্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার গোলামের মনে আনন্দ দাও, কারণ হে মালিক, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আনন্দে পূর্ণ কর তোমার এ ভক্তের প্রাণ, হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে নিবেদিত আমার এ জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম| আমি আপনার দাস, তাই আমায় সুখী করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাসকে আনন্দিত কর, কারণ হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ তুলে ধরি।