Psalms 86:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, হে মালিক, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যারা তোমাকে ডাকে, তুমি সেই সবের পক্ষে অটল মহব্বতে মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর মঙ্গলময়, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে, তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান্।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে, তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, তুমি মংগলময় ও ক্ষমাশীল; যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালবাসায় ভরপুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী; যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল যারা তোমাকে ডাকে, তাদের প্রতি অবিচল তামার অনন্ত প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়| আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে| প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হে প্রভু তুমিই মঙ্গলময় ও ক্ষমাবান এবং যারা তোমাকে ডাকে, তুমি তাদের কাছে দয়াতে মহান।