Psalms 87:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা আমাকে জানে, তাদের মধ্যে আমি রহবের ও ব্যাবিলনের উল্লেখ করবো; দেখ, পলেষ্টিয়া, টায়ার ও ইথিওপিয়া; এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যারা আমাকে স্বীকার করে তাদের মধ্যে আমি রহব এবং ব্যাবিলনের উল্লেখ করব, এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ— এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা আমাকে জানে, তাহাদের মধ্যে আমি রহবের ও বাবিলের উল্লেখ করিব; দেখ, পলেষ্টিয়া, সোর ও কূশ; এই ব্যক্তি তথায় জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা আমাকে জানে, তাহাদের মধ্যে আমি রহবের ও বাবিলের উল্লেখ করিব; দেখ, পলেষ্টিয়া, সোর ও কূশ; এই ব্যক্তি তথায় জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “যারা আমাকে সত্যিই জানে তাদের বিষয় বলার সময় আমি রহব ও বাবিলের কথা বলব, আর ঐ যে পলেষ্টীয়া, সোর ও কূশ, তাদের কথাও বলব, ‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “যারা আমাকে সত্যিই জানে তাদের বিষয় বলার সময় আমি রহব ও ব্যাবিলনের কথা বলব, আর ঐ যে ফিলিস্তীন, টায়ার ও ইথিওপিয়া, তাদের কথাও বলব, ‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাকে স্বীকার করে যে জাতিবৃন্দ, তাদের তালিকায় আমি যুক্ত করব মিশর ও ব্যাবিলনের নাম দেখ, ফিলিস্তিয়া, টায়ার ও সুদানের ভক্তজনেরাও হবে সিয়োনের সন্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন, ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে| ওদের মধ্যে কিছু লোক পলেষ্টীয়, সোর ও কূশ দেশে জন্মগ্রহণ করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমাকে জানে, তাদের মধ্যে আমি রাহ বের ও ব্যাবিলনের উল্লেখ করব; দেখ, পলেস্তীয়া, সোর ও কুশ; এই লোক সেখানে জন্মেছে,