Psalms 88:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গজল। কারুন-সন্তানদের কাওয়ালী। প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ-লিয়ান্নোৎ। ইষ্রাহীয় হেমনের মস্কীল। হে মাবুদ, আমার উদ্ধারের আল্লাহ্‌, আমি দিনে ও রাতে তোমার সম্মুখে কান্নাকাটি করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর; দিনরাত আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, আমি দিনরাত তোমার কাছে কাঁদছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, আমার উদ্ধারকর্তা মাবুদ, আমি দিনরাত তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমার পরিত্রাতা, আমার আরাধ্য ঈশ্বর, আমি সারাদিন তোমায় ডাকি, রাত্রিকালে তোমার কাছে ভেঙ্গে পড়ি কান্নায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা| দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, আমার পরিত্রানের ঈশ্বর, আমি দিন ও রাত তোমার সামনে আর্তনাদ করি।