Psalms 88:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কি মৃতদের পক্ষে আশ্চর্য কাজ করবে? মৃতরা কি উঠে তোমার প্রশংসা গান করবে? [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি তোমার আশ্চর্য কাজ মৃতদের দেখাও? তাদের মৃত আত্মা কি জেগে ওঠে ও তোমার প্রার্থনা করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে? সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তব গান করিবে? [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি আশ্চর্য কাজ কর? মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মারা গেছে, তাদের জন্য কি তুমি কুদরতি দেখাও? মৃতেরা উঠে কি তোমার প্রশংসা করবে? [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি অলৌকিক কার্য সাধন কর মৃতদের জন্য? ছায়ামূর্তিরা কি উত্থিত হয়ে করবে তোমার স্তব? সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে? যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷