Psalms 88:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত, বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কবরের মধ্যে তোমার প্রেম আর ধ্বংসে তোমার বিশ্বস্ততা কি প্রচারিত হয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কবরের মধ্যে কি তোমার অটল ভালবাসা আর নরকে কি তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবরের মধ্যে কি তোমার অটল মহব্বত আর দোজখে কি তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাধির মধ্যে কি তোমার করুণার কথা, বিনাশের দেশে কি তোমার সত্যনিষ্ঠার কথা প্রচারিত হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কবরের মধ্যে কি তোমার নিয়মের বিশ্বস্ততা এবং মৃতদের স্থানে তোমার বিশ্বস্ততা প্রচার করা হবে?