Psalms 88:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাল্যকাল থেকে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসের ভারে সঙ্কুচিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার যৌবনকাল থেকে আমি কষ্ট পেয়েছি আর মৃত্যুর কাছে থেকেছি; আমি তোমার ত্রাস বহন করেছি আর হতাশায় রয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসভারে সঙ্কুচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসভারে সঙ্কুচিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছি আর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি। তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে; আমি বড়ই অসহায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেবেলা থেকেই আমি দুঃখের মধ্যে পড়ে আছি আর মৃত্যুর মুখোমুখি হয়ে আছি। তোমার ভয়ানক শাস্তি আমার উপর নেমে আসছে; আমি বড়ই অসহায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৈশব থেকেই আমি দুঃখী, মৃতকল্প তোমার ভয়াবহ দণ্ডে আমি হয়েছি বিবশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরুণ বয়স থেকেই আমি অসুস্থ ও দুর্বল| আমি আপনার ক্রোধ ভোগ করেছি| আমি আপনার ক্রোধের শিকার হয়েছি| আমি অসহায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যৌবনকাল থেকেই দুঃখী ও মৃত্যুর মুখে পতিত হয়েছি; আমি তোমার ত্রাসে খুবই কষ্ট পেয়েছি।