Psalms 88:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শায়িত নিহতদের মত, যাদেরকে তুমি আর স্মরণ কর না; তারা তোমার হাত থেকে বিচ্ছিন্ন রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরে শুয়ে থাকা নিহতদের মতো, যাদের তুমি আর মনে রাখো না, আর যারা তোমার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে; আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি, যাদের কথা তুমি আর মনেও কর না, যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে যেন মৃতদের মধ্যে ফেলে রাখা হয়েছে; আমি মেরে ফেলা, কবরে শুয়ে থাকা লোকদের মতই হয়েছি, যাদের কথা তুমি আর মনেও কর না, যারা তোমার সাহায্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিত্যক্ত মৃতদের মতই আমি একজন যেন কবরে শায়িত নিহত জন। যাদের তুমি আর কর না স্মরণ বিচ্ছিন্ন তারা আজ তোমার সান্নিধ্য থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে| আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, যে মৃত লোককে আপনি ভুলে গেছেন, যে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী মৃতদের মত, যাদের বিষয়ে তুমি আর চিন্তা করো না; কারণ তারা তোমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে।