Psalms 88:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার উপরে তোমার ক্রোধ চেপে আছে, তুমি তোমার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করেছ। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ক্রোধ আমাকে ভারাক্রান্ত করেছে; ঢেউয়ের পর ঢেউ দিয়ে তুমি আমাকে আচ্ছন্ন করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত্ত করিয়াছ। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করিয়াছ। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ক্রোধ আমার উপরে চেপে বসে আছে; তোমার সমস্ত ক্রোধের ঢেউ দিয়ে তুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার রাগ আমার উপরে চেপে বসে আছে; তোমার সমস্ত গজবের ঢেউ দিয়ে তুমি আমাকে তলিয়ে দিচ্ছ। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ক্রোধের দুঃসহ ভারে ভারাক্রান্ত আমি, জর্জরিত আমি আঘাতে আঘাতে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্বিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ক্রোধ আমার উপরে প্রচণ্ড এবং তুমি তোমার সমস্ত ঢেউ দিয়ে আমাকে কষ্ট দিয়েছ।