Psalms 88:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার আত্মীয়দের আমা থেকে দূরে রেখেছ, তাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার পাত্র করেছ; আমি অবরুদ্ধ, বাইরে আসতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার প্রিয় বন্ধুদের আমার কাছ থেকে দূরে সরিয়েছ আর তাদের মাঝে আমাকে ঘৃণ্য করেছ। আমি অবরুদ্ধ, পালাতে পারি না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নিজের লোকদের আমার কাছ থেকে তুমি সরিয়ে নিয়েছ; তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ। আমি আট্কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নিজের লোকদের আমার কাছ থেকে তুমি সরিয়ে নিয়েছ; তাদের কাছে তুমি আমাকে ঘৃণার জিনিস করে তুলেছ। আমি আট্কা পড়ে গেছি, বেরিয়ে আসতে পারছি না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বন্ধুদের কাছ থেকে তুমি বিচ্ছিন্ন করেছ আমায়, করেছ ঘৃণাস্পদ তাদের কাছে, আমি অবরুদ্ধ, নেই কোন মুক্তির পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে যেতে বাধ্য করেছেন| অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়| আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে যেতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে, তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ; আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না।