Psalms 88:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি প্রতিদিন তোমাকে ডেকেছি, হে মাবুদ, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুঃখে আমার চোখ ক্ষীণ হয়েছে। হে সদাপ্রভু, আমি প্রতিদিন তোমাকে ডাকি; তোমার প্রতি আমি আমার হাত উঠিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্সা হয়ে গেছে। হে সদাপ্রভু, প্রতিদিন আমি তোমাকে ডাকি; আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুঃখ-কষ্টে চোখ আমার ঝাপ্সা হয়ে গেছে। হে মাবুদ, প্রতিদিন আমি তোমাকে ডাকি; আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুঃখে আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, প্রতিদিন আমি তোমাকে ডাকি, হে প্রভু পরমেশ্বর, তোমারই দিকে প্রসারিত করি হাত নিয়ত প্রার্থনায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে| প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি! প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, আমি সারাদিন ধরে তোমাকে ডাকি, হে সদাপ্রভুু, আমি তোমার দিকে হাত প্রসারিত করি।