Psalms 89:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইষ্রাহীয় এথনের মস্কীল। হে মাবুদ, আমি চিরকাল তোমার অটল মহব্বতের গান গাইব, আমি নিজের মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরায় ব্যক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব; আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব, আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরার কাছে ব্যক্ত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব, আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরার কাছে ব্যক্ত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চিরকাল সদাপ্রভুর অটল ভালবাসার গান গাইব; বংশের পর বংশ ধরে সকলের সামনে তোমার বিশ্বস্ততার কথা জানাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চিরকাল মাবুদের অটল মহব্বতের কাওয়ালী গাইব; বংশের পর বংশ ধরে সকলের সামনে তোমার বিশ্বস্ততার কথা জানাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি চিরকাল গাইব তোমার অবিচল প্রেমের মহিমা, আমি যুগে যুগে ঘোষণা করব ন্যায় ও সত্যের কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো| তাঁর বিশ্বস্ততা সম্পর্কে আমি চিরকাল এবং অনন্তকাল গাই গাইবো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চিরকাল সদাপ্রভুুর নিয়মের বিশ্বস্ততার কাজের গান গাব, আমি মুখে তোমার বিশ্বস্ততা আগামী প্রজন্মের কাছে প্রচার করব।