Psalms 89:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের ঢাল মাবুদ, আমাদের বাদশাহ্‌ ইসরাইলে পবিত্রতম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রকৃতপক্ষে, আমাদের সুরক্ষা সদাপ্রভু থেকে আসে, এবং তিনি, ইস্রায়েলের পবিত্রতম, আমাদেরকে রাজা দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের ঢাল সদাপ্রভুর, আমাদের রাজা ইস্রায়েলের পবিত্রতমের।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের ঢাল সদাপ্রভুর, আমাদের রাজা ইস্রায়েলের পবিত্রতমের।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের রাজাকে ইস্রায়েলের সেই পবিত্রজন নিযুক্ত করেছেন; আমাদের সেই ঢাল সদাপ্রভুরই নিযুক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বাদশাহ্‌কে ইসরাইলের আল্লাহ্‌ পাক নিযুক্ত করেছেন; আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের ঢাল ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তুমি, তুমি আমাদের রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা| ইস্রায়েলের পবিত্র একজনই আমাদের রাজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের ঢাল সদাপ্রভুুরই, আমাদের রাজা, ইস্রায়েলের পবিত্রতম।