Psalms 89:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে, বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি, আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একবার তুমি দর্শনে কথা বলেছিলে, তোমার ভক্তজনদের প্রতি তুমি বলেছিলে: “আমি এক যোদ্ধাকে শক্তি দিয়েছি; মানুষের মধ্যে থেকে আমি এক যুবককে রাজা হিসেবে মনোনীত করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা তুমি নিজ সাধুকে দর্শন দিয়া কথা কহিয়াছিলে, বলিয়াছিলে, আমি সাহায্য করিবার ভার এক জন বীরকে সমর্পণ করিয়াছি, আমি প্রজাদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা তুমি নিজ সাধুকে দর্শন দিয়া কথা কহিয়াছিলে, বলিয়াছিলে, আমি সাহায্য করিবার ভার একজন বীরকে সমর্পণ করিয়াছি, আমি প্রজাদের মধ্যে মনোনীত একজনকে উন্নত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে, “আমি এক বীরকে সাহায্য করেছি; লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে, “আমি এক বীরকে সাহায্য করেছি; লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদা তুমি দিব্যদর্শনে তোমার ভক্তকে বলেছিলে: তোমাদের সহায়তার জন্য এক বীরপুরুষকে আমি ভূষিত করেছি রাজমুকুটে, আমার প্রজাদের মধ্যে থেকে করেছি উন্নত এক তরুণকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন, “জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি| আমি সেই তরুণকে একজন গুরুত্বপূর্ণ লোক করে তুলেছি| সেই তরুণ সৈন্যকে আমি শক্তিশালী করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক দিন আগে তুমি তোমার বিশ্বস্ত জনের সঙ্গে দর্শনের মধ্য দিয়ে কথা বলেছিলে; তুমি বলেছিলে, “আমি বীরকে মুকুট পরিয়েছি; আমি প্রজাদের মধ্যে থেকে মনোনীত এক জনকে উঠিয়েছি।”