Psalms 89:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে, তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়, তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ঘোষণা করব যে, তোমার ভালবাসার কাজ চিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে; তোমার বিশ্বস্ততা স্বর্গেই তুমি স্থাপন করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ঘোষণা করব যে, তোমার মহব্বতের কাজ চিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে; তোমার বিশ্বস্ততা বেহেশতেই তুমি স্থাপন করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি বলেছি, “নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে, তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।”