Psalms 89:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সঙ্গে থাকবে, আমার নামে তার মাথা উন্নত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বিশ্বস্ত প্রেম তার সঙ্গে রইবে, আর আমার নামের মধ্য দিয়ে তার শিং গৌরবান্বিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়া তাহার সহিত থাকিবে, আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়া তাহার সহিত থাকিবে, আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে; আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সংগে থাকবে; আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অবিচল প্রেম ও অপার করুণা হবে তার চিরসাথী, আমার নামের মহিমায় উন্নত হবে তার শির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো| সর্বদাই আমি তাকে শক্তিশালী করে তুলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সত্য ও নিয়মের বিশ্বস্ততা তার সঙ্গে থাকবে; আমার নামে সে বিজয়ী হবে।