Psalms 89:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আমি তাকে প্রথমজাত করবো, দুনিয়ার বাদশাহ্দের থেকে সর্বোচ্চ করে নিযুক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমি তাকে প্রথমজাতরূপে মনোনীত করব, জগতের বুকে সবচেয়ে পরাক্রমী রাজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্ব্বোচ্চ করিয়া নিযুক্ত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমিও তাকে আমার প্রথম সন্তান করব; পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমিও তাকে আমার প্রথম সন্তান করব; দুনিয়ার বাদশাহ্দের মধ্যে তাকে প্রধান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিও তাকে দান করব আমার জ্যেষ্ঠ সন্তানের মর্যাদা ও অধিকার, পৃথিবীর রাজাদের মধ্যে আমি তাকে করব সর্বাপেক্ষা উন্নত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো| সে পৃথিবীর সব রাজাদের ওপরে মহারাজা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমিও তাকে আমার প্রথম জাত সন্তান করব, পৃথিবীর সমস্ত রাজাদের থেকে মহান করে নিযুক্ত করব।