Psalms 89:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার পক্ষে আমার অটল মহব্বত চিরকাল রক্ষা করবো, আমার নিয়ম তার পক্ষে স্থির থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চিরদিন তাকে ভালোবাসবো আর তার প্রতি দয়া করব, এবং তার প্রতি আমার নিয়ম কোনোদিন ব্যর্থ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তাহার পক্ষে স্থির থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চিরকাল তার প্রতি আমার ভালবাসা থাকবে; তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চিরকাল তার প্রতি আমার মহব্বত থাকবে; তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অবিচল প্রেম তার জন্য চিরকাল থাকবে সংরক্ষিত তার সঙ্গে আমার সন্ধিচুক্তি চিরস্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে| ওর সঙ্গে আমার চুক্তি কোনদিন শেষ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার প্রতি আমার নিয়মের বিশ্বস্ততা চিরকালের জন্য বৃদ্ধি করব এবং তার সঙ্গে আমার নিয়ম দৃঢ় করব।