Psalms 89:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে, ও আমার অনুশাসন অনুসারে না চলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি তার সন্তানেরা আমার বিধিনিয়ম পরিত্যাগ করে আর আমার অনুশাসন পালন না করে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে, ও আমার শাসনানুসারে না চলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে, ও আমার শাসনানুসারে না চলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায় আর আমার আইন-কানুন মেনে না চলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায় আর আমার শরীয়ত মেনে না চলে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সন্তানেরা যদি বর্জন করে আমার বিধান, আমার অনুশাসন অনুযায়ী যদি না চলে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে, যদি ওরা আমায় মান্য করা থেকে বিরত হয়, আমি ওদের শাস্তি দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তার সন্তানেরা আমার ব্যবস্থা ত্যাগ করে এবং আমার শাসনের অবাধ্য হয়;