Psalms 89:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার নিয়ম ব্যর্থ করবো না, আমার মুখনির্গত কালাম অন্যথা করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার নিয়ম লঙ্ঘন করব না অথবা আমার মুখ যা উচ্চারণ করেছে তা পরিবর্তন করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠনির্গত বাক্য অন্যথা করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আমার নিয়ম ব্যর্থ করিব না, আমার ওষ্ঠনির্গত বাক্য অন্যথা করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার স্থাপন করা ব্যবস্থা আমি খেলাপ করব না; আমার মুখ যা বলেছে তা বদলাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না; আমার মুখ যা বলেছে তা বদলাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সঙ্গে স্থাপিত আমার সন্ধিচুক্তি থেকে আমি হব না বিচ্যুত, কিম্বা আমার অঙ্গীকারের হবে না অন্যথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না| আমি আমাদের চুক্তির পরিবর্তনও করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার নিয়ম ভঙ্গ করব না, বা, আমার মুখের বাক্য পরিবর্তন করব না।