Psalms 89:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করেছ, তোমার অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি তাকে পরিত্যাগ করেছ, তুমি তাকে দূর করেছ, তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতি তুমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমিই পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ; তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ; তোমার অভিষিক্ত বান্দার প্রতি তুমি রেগে গিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তুমি আজ তোমারঅভিষিক্তের প্রতি ক্রুদ্ধ, তুমি পরিত্যাগ করেছ তাকে, করেছ অবজ্ঞা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, এবং আপনি তাকে বরাবরই ত্যাগ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমিই অস্বীকার ও পরিত্যাগ করেছ, তুমিই তোমার অভিষিক্ত রাজার প্রতি ক্রুদ্ধ হয়েছ।