Psalms 89:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের গোলামের নিয়ম ঘৃণা করেছ, তাঁর মুকুট ভূমিতে ফেলে নাপাক করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাসের সঙ্গে স্থাপিত তোমার নিয়ম তুমি অস্বীকার করেছ এবং তার মুকুট তুমি ধুলোতে মিশিয়ে অপবিত্র করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, তাঁহার মুকুট ভূমিতে ফেলিয়া অশুচি করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, তাঁহার মুকুট ভূমিতে ফেলিয়া অশুচি করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছ তা তুমি পায়ে মাড়িয়েছ; তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার গোলামের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছ তা তুমি পায়ে মাড়িয়েছ; তাঁর তাজ তুমি মাটিতে ফেলে নাপাক করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার দাসের সঙ্গে স্থাপিত সন্ধিচুক্তি করেছ অস্বীকার, তার মুকুট ভূলণ্ঠিত করে করেছ মলিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন| আপনি রাজার মুকুটকে ধূলোয় নিক্ষেপ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার দাসের নিয়ম অস্বীকার করেছ, তুমি তার মুকুট মাটিতে ফেলে অশুচি করেছ।