Psalms 89:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, কত কাল নিত্য লুকিয়ে থাকবে? কত কাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, কত কাল? তুমি কি চিরকাল নিজেকে লুকিয়ে রাখবে? কত কাল তোমার ক্রোধ আগুনের মতো জ্বলবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, কত কাল নিত্য লুক্কায়িত থাকিবে? কত কাল তোমার কোপ অগ্নিবৎ জ্বলিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, কত কাল নিত্য লুক্কায়িত থাকিবে? কত কাল তোমার কোপ অগ্নিবৎ জ্বলিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে? আর কতকাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আর কতকাল? চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে? আর কতকাল তোমার রাগ আগুনের মত জ্বলবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর আর কত কাল তুমি নিজেকে রাখবে প্রচ্ছন্ন? কত কাল আর জ্বলবে তোমার রোষানল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আর কতদিন ওই সব চলবে? আপনি কি চিরদিন আমাদের উপেক্ষা করবেন? আপনার ক্রোধ কি চিরদিনই আগুনের মত জ্বলতে থাকবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, কতকাল? তুমি নিজেকে চিরকাল লুকিয়ে রাখবে? আর কত দিন তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?