Psalms 89:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন্‌ মানুষ জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, কে পাতালের হাত থেকে নিজের প্রাণ মুক্ত করবে? [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে জীবিত থাকবে অথচ মৃত্যু দেখবে না, অথবা কে পাতালের কবল থেকে পালাতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন্‌ মনুষ্য জীবিত থাকিবে, মৃত্যু দেখিবে না, কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন্‌ মনুষ্য জীবিত থাকিবে, মৃত্যু দেখিবে না, কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে? [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না? এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না? এমন কে আছে, যে কবরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে আছে এমন জন মৃত্যুদর্শন না করে যে জীবিত থাকতে পারে? কে পারের মৃত্যুলোক থেকে নিজেকে উদ্ধার করতে? সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই যে মরবে না| কোন ব্যক্তিই কবর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, বা, কে তার নিজের প্রাণকে পাতালের শক্তি থেকে মুক্ত করতে পারে?