Psalms 89:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, তোমার সেই পূর্বকালীন অটল মহব্বত কোথায়? তুমি তো তোমার বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে প্রভু, তোমার পূর্বকালীন মহান প্রেম কোথায়? তুমি বিশ্বস্ততায় দাউদের প্রতি যে শপথ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, তোমার সেই পূর্ব্বকালীন বিবিধ দয়া কোথায়? তুমি ত আপন বিশ্বস্ততায় দায়ূদের পক্ষে শপথ করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, তোমার সেই পূর্বকালীন বিবিধ দয়া কোথায়? তুমি ত আপন বিশ্বস্ততায় দায়ূদের পক্ষে শপথ করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা? তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথ তুমি দায়ূদের কাছে করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, কোথায় তোমার সেই আগেকার অটল মহব্বত? তোমার বিশ্বস্ততার দরুন সেই মহব্বতের কসম তুমি দাউদের কাছে খেয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, কোথায় তোমার অতীতের সেই অবিচল প্রেম? আপন সত্যনিষ্ঠায় যার প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে দাউদকে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, সেই প্রেম কোথায় যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন? আপনি দায়ূদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার পরিবারের প্রতি আপনি বিশ্বাসভাজন থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে প্রভু, তোমার সেই পূর্বের নিয়মের বিশ্বস্ততা যা তুমি তোমার বিশ্বস্ততায় দায়ূদের কাছে শপথ করেছিলে।