Psalms 89:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের, পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আকাশমণ্ডল তোমার আশ্চর্য কাজের প্রশংসা করে, পবিত্রজনদের সমাবেশে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য্য ক্রিয়ার, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংসা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়ার, পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংসা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, স্বর্গের সব কিছু তোমার সুন্দর মহান কাজের গুণগান করে, পবিত্র দূতদের মধ্যে তোমার বিশ্বস্ততার গৌরব করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, বেহেশতের সব কিছু তোমার সুন্দর মহান কাজের গুণগান করে, পবিত্র ফেরেশতাদের মধ্যে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল তোমার অলৌকিক কীর্তির প্রশস্তি করুক, পুণ্যাত্মাদের সমাবেশ মুখরিত হোক তোমার বিশ্বস্ততার প্রশংসাগানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আশ্চর্য্য কার্য্য করেন| এই জন্য আকাশ আপনার প্রশংসা করে| লোকেরা আপনার ওপর নির্ভর করতে পারে| পবিত্র লোকেদের মণ্ডলীতে শুধুমাত্র এই সম্পর্কেই গান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে, পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়।