Psalms 89:51 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার দুশমনেরা তিরস্কার করেছে, তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, যেসব উপহাস নিয়ে তোমার শত্রুরা আমাকে বিদ্রুপ করেছে, সেসব দিয়ে তারা তোমার অভিষিক্ত ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে বিদ্রুপ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে, তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে, তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে; অপমান করেছে তোমার অভিষিক্ত লোককে তাঁর প্রতিটি ব্যাপারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার শত্রুরা সেই অপমান করেছে; অপমান করেছে তোমার অভিষিক্ত বান্দাকে তাঁর প্রতিটি ব্যাপারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার শত্রুরা অভিষিক্ত রাজাকে বিদ্রূপ করে হে প্রভু পরমেশ্বর। উপহাস করে তাকে প্রতি পদক্ষেপে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধন্য প্রভু চিরকালের জন্য! আমেন! আমেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, তোমার শত্রুরা তিরস্কার করেছে, তারা তোমার অভিষিক্তের পদ চিহ্নকে তিরস্কার করেছে।