Psalms 89:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়? স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গের মধ্যে এমন কে আছে যাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়? স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেহেশতের মধ্যে এমন কে আছে যাকে মাবুদের সংগে তুলনা করা যায়? ফেরেশতাদের মধ্যে কে মাবুদের সমান?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে কে আছে তোমার তুল্য?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই| অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে? দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান?