Psalms 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর মুৎ-লব্বেন। হযরত দাউদের কাওয়ালী। আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো, তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব; আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য্য ক্রিয়া বর্ণনা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব আর তোমার সব আশ্চর্য কাজের কথা বলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার সমস্ত দিল দিয়ে আমি তোমার প্রশংসা করব আর তোমার সব অলৌকিক কাজের কথা বলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, সারাটি অন্তর দিয়ে আমি করব তোমার স্তবগান। তোমার পরমাশ্চর্য কীর্তিগাথা বর্ণনা করব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি| প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য্য কার্য সম্পর্কে আমি বলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার সমস্ত হৃদয় দিয়ে আমি সদাপ্রভুুকে ধন্যবাদ দেব, আমি তোমার সমস্ত আশ্চর্য্য কাজের কথা বলব।