Psalms 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমার নাম জানে, তারা তোমার উপর ভরসা রাখবে; কেননা হে মাবুদ, তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে, কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে; কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে; কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর নির্ভর করে, কারণ হে সদাপ্রভু, যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনও ত্যাগ কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর ভরসা করে, কারণ হে মাবুদ, যারা তোমাকে গভীরভাবে জানতে চায় তাদের তুমি কখনও ত্যাগ কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তোমায় জানে, জানে তোমার পরিচয়, তুমি তাদের একমাত্র ভরসা। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি করো না পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা যারা আপনার নাম জানে তারা আপনার ওপর বিশ্বাস রাখবে| প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে, আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস করে, তোমার জন্য, সদাপ্রভুু, যারা তোমার খোঁজ করে তাদের পরিত্যাগ কর না।