Psalms 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদেরকে স্মরণ করেন; তিনি দুঃখীদের কান্না ভুলে যান না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিনি হত্যার প্রতিশোধ নেন, তিনি মনে রাখেন, তিনি পীড়িতদের আর্তনাদ অবহেলা করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন; তিনি দুঃখীদিগের ক্রন্দন ভুলিয়া যান না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন; তিনি দুঃখীদের ক্রন্দন ভুলিয়া যান না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যিনি রক্তের প্রতিশোধ নেন তিনি মেরে ফেলা লোকদের ভুলে যান না, দুঃখীর কান্না তিনি অবহেলা করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ যিনি রক্তের প্রতিশোধ নেন তিনি হত্যা করা লোকদের ভুলে যান না, দুঃখীর ফরিয়াদ তিনি অবহেলা করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি রক্তপাতের প্রতিফলদাতা নিহতদের কথা তিনি স্মরণে রাখেন, বিস্মৃত হন না উৎপীড়িতের আর্তক্রন্দন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল তিনি তাদের কথা মনে রেখেছেন| সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল| প্রভু তাদের ভুলে যান নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি রক্তের প্রতিশোধ নেন ও তা স্মরণ করেন অত্যাচারিত লোকদের কান্না ভুলে যান না।