Psalms 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমার প্রতি রহম কর; বিদ্বেষী লোক হতে আমার যে দুঃখ ঘটে, তা দেখ, তুমিই মৃত্যুদ্বার থেকে আমাকে তুলে আন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে! আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর; বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখ, তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকর্ত্তা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা কর; বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখ, তুমি মৃত্যু-দ্বার হইতে আমার উত্তোলনকর্তা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার প্রতি দয়া কর; দেখ, আমার শত্রুরা কিভাবে আমাকে অত্যাচার করছে। মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার প্রতি রহমত কর; দেখ, আমার শত্রুরা কিভাবে আমাকে জুলুম করছে। মৃত্যুর দুয়ার থেকে তুমি আমাকে তুলে আন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ, শত্রুর হাতে কী দারুণ লাঞ্ছনা আমার, উদ্ধার কর আমায় হে প্রভু পরমেশ্বর মৃত্যুর কবল থেকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম: “প্রভু, আমার প্রতি সদয় হোন| দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে| আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার উপর দয়া কর, দেখো আমি কেমন করে তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছি, যারা আমাকে ঘৃণা করে তুমিই সেই যিনি মৃত্যুর দ্বার থেকে আমাকে কেড়ে নিতে পারেন।