Psalms 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিরা নিজেদের কৃত খাতে তলিয়ে গেছে; তারা গোপনে যে জাল পেতেছিল, তাতে তাদেরই পা জড়িয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিরা নিজেদের তৈরি গর্তে নিজেরাই পড়েছে; নিজেদের ছড়ানো গোপন জালে তাদের পা আটকে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে; তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে; তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে; তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে; তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহু জাতি ডুবেছে স্বখাত-সলিলে, নিজেরই পাতা গোপন ফাঁদে পড়েছে ধরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে| কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে| অন্যসব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা খাতের মধ্যে ডুবে গেছে যা তারা তৈরী করেছিল তাদের লুকানো জালে তাদের পা আটকা পড়েছে।