Psalms 9:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ নিজের পরিচয় দিয়েছেন; তিনি বিচার সাধন করেছেন; নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে। [হিগায়োন। সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত; দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। [হিগায়োন। সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ন্যায়বিচারের মধ্য দিয়ে সদাপ্রভু নিজেকে জানতে দেন; তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ন্যায়বিচারের মধ্য দিয়ে মাবুদ নিজেকে জানতে দেন; তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়, আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্‌গায়োন সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন| তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু নিজেকে প্রকাশ করেছেন; তিনি বিচার নিষ্পন্ন করেন; দুষ্ট নিজের কাজের দ্বারা ফাঁদে পড়ে। সেলা