Psalms 9:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতির পাত্র থাকবে না, দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না; পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না; অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না; অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভাজন উপেক্ষিত হয়ে থাকবে না চিরকাল, ব্যর্থ হবে না আর দুঃখীর প্রত্যাশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কখনও কখনও এমন মনে হয় যে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন| এমনও মনে হচ্ছে যে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই| কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অভাবগ্রস্তদের সবদিনের জন্য ভুলে যাবেন না, আর নিপীড়িতদের আশা চিরকালের জন্য বিনষ্ট হবে না।