Psalms 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো; হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব; হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব; পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব; পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে নিয়েই আমি খুশী থাকব ও আনন্দ করব। হে মহান ঈশ্বর, আমি তোমার প্রশংসা-গান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে নিয়েই আমি খুশী থাকব ও আনন্দ করব। হে আল্লাহ্‌তা’লা, আমি তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাতেই আমার পরম আনন্দ তোমাতেই উল্লাস আমার। হে পরাৎপর, আমি গাইব তোমার জয়গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন| হে পরাৎ‌‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে খুশি এবং আনন্দিত হব; আমি ঈশ্বরের নামের উদ্দেশ্যে প্রশংসাগান করব, হে মহান ঈশ্বর!