Psalms 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ, তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি আমার অধিকার ও বিচার নিষ্পন্ন করেছ, সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম্মবিচার করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষপন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ; তোমার সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তুমি আমার বিচার করে আমার পক্ষে রায় দিয়েছ; তোমার সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিবাদ নিষ্পন্ন করে তুমি করেছ ন্যায়বিচার, মহান বিচারক তুমি, সমাসীন ন্যায়ের সিংহাসনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি একজন সুবিচারক| আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন| হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমার ন্যায়ের জন্যে রক্ষা করেছ; একজন ধার্মিক বিচারক হিসাবে তুমি তোমার সিংহাসনে বসেছ।