Psalms 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি জাতিদেরকে ভর্ৎসনা করেছ, দুষ্টকে সংহার করেছ, তুমি অনন্তকালের জন্য তাদের নাম লোপ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিদের তুমি তিরস্কার করেছ ও দুষ্টদের বিনষ্ট করেছ; তুমি তাদের নাম চিরতরে নিশ্চিহ্ন করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি অন্য জাতিদের ধম্কে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ; তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি অন্য জাতিদের ধম্কে দিয়েছ এবং দুষ্টদের ধ্বংস করেছ; তাদের নাম তুমি চিরকালের জন্য মুছে ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দকে তুমি করেছ দণ্ডদান, দুর্জনদের করেছ সংহার, তাদের নাম তুমি চিরতরে করেছ অবলুপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি সেসব লোকের সমালোচনা করেছেন| প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন| যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যুদ্ধের শব্দে সেই জাতিকে আতঙ্কিত করেছ, তুমি দুষ্টদের ধ্বংস করেছ, তুমি তাদের স্মৃতি চিরদিনের জন্য মুছে ফেলেছ।