Psalms 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে; তুমি সমস্ত নগর ধ্বংস করেছ; তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্তহীন ধ্বংস আমার শত্রুদের উপরে এসেছে, তুমি তাদের নগর ধূলিসাৎ করেছ; এমনকি তাদের সমস্ত স্মৃতিও মুছে ফেলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে; তুমি নগর সকল ধ্বংস করিয়াছ; তাহাদের নাম পর্য্যন্ত লুপ্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে; তুমি নগর সকল ধ্বংস করিয়াছ; তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে; তাদের শহরগুলো তুমি উপ্ড়ে ফেলে দিয়েছ; তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে; তাদের শহরগুলো তুমি উপ্ড়ে ফেলে দিয়েছ; তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুরা ধ্বংসের বিবরে বিলীন, ধ্বংস করেছ তুমি তাদের সমস্ত জনপদ চলে গেছে তারা বিস্মৃতির অতলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে! প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন! এখন শুধুমাত্র ভাঙ্গা বাড়ীগুলো পড়ে আছে| সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শত্রুরা ধ্বংসাবশেষ মত ক্ষয়প্রাপ্ত হবে যখন তুমি তাদের শহরগুলো ধ্বংস করবে, তাদের বিষয়ে সমস্ত স্মৃতি লুপ্ত হয়ে গিয়েছে।