Psalms 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন, ন্যায়ে জাতিদের শাসন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন এবং মানুষের ন্যায়বিচার করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনিই ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনিই ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, ন্যায়ে জাতিগণের শাসন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ন্যায়ভাবে জগতের বিচার করবেন, সৎ ভাবেই সব জাতিদের শাসন করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন, সৎ ভাবেই সব জাতিদের শাসন করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ন্যায়ের বিধানেই শাসন করেন তিনি এ বিশ্বজগত, সমদর্শিতায় সর্বজাতির করেন বিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন| প্রভু সব জাতিদের সৎভাবে বিচার করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ন্যায্যভাবে পৃথিবীকে বিচার করবেন, তিনি জাতিদের বিচার করবেন।