Psalms 90:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ক্রোধের পরিণতি কে বোঝে? যারা তোমাকে ভয় করে তাদের মত তোমার ভয়াবহতা কে বুঝতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার রাগের পরাক্রম কে বুঝতে পারে? তোমার ক্রোধ ভয়াবহ যেমন তুমি সম্ভ্রমের যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কোপের বল কে বুঝে? তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বুঝে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কোপের বল কে বুঝে? তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বুঝে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ক্রোধের শক্তি কে বুঝতে পারে? কতজনের অন্তরে তোমার পাওনা ভক্তি আছে, যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার রাগের শক্তি কে বুঝতে পারে? কতজনের অন্তরে তোমার পাওনা ভয় আছে, যাতে তারা তোমার ক্রোধ বুঝতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ক্রোধের বিক্রম কে বুঝতে পারে? কে হৃদয়ঙ্গম করতে পারে তোমার রোষের ভয়াবহতা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না| কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কোপের শক্তি কে বুঝে? তোমার ভয়াবহতার সমতুল্য ক্রোধ কে বোঝে?