Psalms 90:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পর্বতমালার জন্ম হবার আগে, তুমি দুনিয়া ও জগৎকে জন্ম দেবার আগে, এমন কি, অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বতগুলির জন্মের আগে এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পর্ব্বতগণের জন্ম হইবার পূর্ব্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্ব্বে, এমন কি, অনাদিকাল হইতে অনন্তকাল তুমিই ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পর্বতগণের জন্ম হইবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমন কি, অনাদিকাল হইতে অনন্তকাল তুমিই ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি, জগৎ ও পৃথিবীর সৃষ্টি হয় নি, তার আগে থেকেই অনন্তকাল পর্যন্ত তুমিই ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন পাহাড়-পর্বতের সৃষ্টি হয় নি, জগৎ ও দুনিয়ার সৃষ্টি হয় নি, তার আগে থেকেই আখেরাত পর্যন্ত তুমিই আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার এ বিশ্বজগত সৃজনের আগে, পর্বত সমূহেরও সৃষ্টির আগে, অনাদিকাল থেকে আনন্তকাল অবধি তুমিই ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে, এই পৃথিবীর এবং জগৎ‌‌ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন| হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পর্বতদের জন্ম হবার আগে, তুমি পৃথিবী ও জগৎ কে জন্ম দেবার আগে, এমনকি অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই ঈশ্বর।