Psalms 91:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমার বিষয়ে হুকুম দেবেন, যেন তাঁরা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে তোমার চলার সব পথে তোমাকে রক্ষা করার আদেশ দেবেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে হুকুম দেবেন যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর দূতবাহিনীকে তোমার বিষয়ে নির্দেশ দেবেন, তাঁরা তোমাকে রক্ষা করবেন সর্বতোভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে সুরক্ষিত করার জন্য তার স্বর্গদূতদের নির্দেশ দেবেন।