Psalms 91:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘সে আমাতে আসক্ত, সেজন্য আমি তাকে বাঁচাব; আমি তাকে উচ্চে স্থাপন করবো, কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যেহেতু সে আমাকে ভালোবাসে,” সদাপ্রভু বলেন, “আমি তাকে উদ্ধার করব; আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব; আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব; আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “ভালবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে, তাকে আমি রক্ষা করব; আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “মহব্বত দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে, তাকে আমি রক্ষা করব; আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে আমার প্রতি আসক্ত, তাই আমি তাকে উদ্ধার করব। নিরাপদে রাখব তাকে কারণ সে জানে আমার পরিচয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো| আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সে আমার প্রতি অনুরাগী, তার জন্য আমি তাকে উদ্ধার করব; আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার প্রতি অনুগত।”