Psalms 91:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব; আমি সঙ্কটে তার সঙ্গে থাকব; আমি তাকে উদ্ধার করবো, গৌরবান্বিতও করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আমার নামে ডাকবে, আর আমি তাকে উত্তর দেব; সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর সম্মানিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব; আমি সঙ্কটে তাহার সঙ্গে থাকিব; আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব; আমি সঙ্কটে তাহার সঙ্গে থাকিব; আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব; বিপদের সময় আমি তার সংগে থাকব; তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব; বিপদের সময় আমি তার সংগে থাকব; তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে আমাকে ডাকলে আমি সাড়া দেব, সঙ্কটে আমি থাকব সাথে, আমি তাকে উদ্ধার করব, করব গৌরবান্বিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো| যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো| আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব; আমি বিপদে তার সঙ্গে থাকব; আমি তাকে বিজয় দেব ও সম্মানিত করব।