Psalms 91:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদের বিষয়ে বলবো, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার আল্লাহ্, আমি তাঁতে নির্ভর করবো’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভু সম্বন্ধে বলব, “তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলব, “তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ; তিনিই আমার ঈশ্বর যাঁর উপরে আমি নির্ভর করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সম্বন্ধে আমি এই কথা বলব, “তিনিই আমার আশ্রয় ও আমার কেল্লা; তিনিই আমার আল্লাহ্ যাঁর উপরে আমি ভরসা করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে প্রভু পরমেশ্বরকে বলে: তুমিই আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, যাঁর উপর আমি করি নির্ভর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ| হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুুর বিষয়ে বলব, “তিনি আমার আশ্রয় এবং আমার দূর্গ, আমার ঈশ্বর, আমি তাতে নির্ভর করব।”