Psalms 91:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর পালকে তোমাকে আবৃত করবেন, তাঁর পাখার নিচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা হল ঢাল ও রক্ষাকারী প্রাচীরস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন, এবং তাঁর ডানার তলায় তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবে; তাঁহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে; তাঁহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি নিজ পক্ষছায়ায় তোমাকে আবৃত করবেন, তাঁর পক্ষের নীচে তুমি পাবে আশ্রয়, তাঁর সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো| যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন| তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর ডানায় তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নীচে তুমি আশ্রয় পাবে; তাঁর বিশ্বস্ততা একটি ঢাল এবং সুরক্ষা।